শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কমলা খেলে যা হয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাস্থ্য ডেস্ক: স্লিম, সুন্দর আর সুস্থ থেকে ওজন কমাতে যে ফলের জুড়ি নেই, সেটা হচ্ছে রসালো এবং ভিটামিন ‘সি’-তে ভরপুর ‘কমলা’৷ কমলা প্রায় সকলেরই প্রিয়৷ এবার একটু অন্যভাবে কমলার গুণের কথা জানা যাক, যা ওজন কমাতে বিশেষ ভূমিকা রাখে৷

কমলা খিদে দূরে রাখে
মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইডেনে মোট ১৮০০০ নারীকে নিয়ে করা দীর্ঘমেয়াদী এক গবেষণা থেকে জানা গেছে, যারা নিয়মিত কমলা খেয়েছেন, তাদের প্রায় কারোই অতিরিক্ত ওজনের সমস্যা নেই, অর্থাৎ তারা অতিরিক্ত মোটা হননি৷ দিনে মাত্র তিনটি কমলা শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণ করতে পারে৷

শুধু জুস নয়, আঁশসহ খান
শুধু জুস নয়, আঁশসহ খান কমলার জুস খাওয়াটা বেশ সহজ হলেও কিন্তু স্লিম হওয়া বা ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু খোসা ছাড়িয়ে কমলা খাওয়ার এফেক্ট অনেক বেশি৷

২০০ গ্রাম কমলায় আঁশ বা ফাইবার ২০০ গ্রাম জুসের চেয়ে অনেক বেশি থাকে৷ তাই সম্ভব হলে জুসের চেয়ে কমলা খোসা ছাড়িয়ে খাওয়াই শ্রেয়৷ এতে কমলার স্বাদও লেগে থাকে মুখে অনেকক্ষণ৷

কমলার ভেতরের সাদা অংশ
কমলার খোসা অতটা পরিস্কার করে ছাড়াবেন না৷ কারণ, খোসার নীচের সাদা অংশেই থাকে প্রচুর পরিমাণে পেকটিন, যা অন্ত্রের বিষাক্ত জীবাণু বাইরে বের হতে বিশেষভাবে সাহায্য করে৷

মিষ্টি খাওয়ার ইচ্ছা দমন করে ‘কমলা’
কমলায় থাকা প্রাকৃতিক, মিষ্টি কিন্তু চকলেট বা অন্যান্য মিষ্টি খাওয়ার ইচ্ছাকে দমন করে৷ কাজেই এতেও অনেকটা ক্যালোরি কম খাওয়া হয়৷

খাওয়ার আগে
দুপুরে খাওয়ার ১৫ মিনিট আগে কমলা খাবেন৷ এতে আসল খাবার থেকে কম করে হলেও ৩০০ গ্রাম ক্যালোরি কম খাওয়া হবে৷

ফরাসি গবেষকরা জানিয়েছেন
খাওয়ার আগে যারা নাকের মাধ্যমে কমলা বা লেবুর সুগন্ধ নিয়েছেন, তারা খাওয়ার আগে মেন্যু থেকে হালকা ধরণের খাবারই বেশি পছন্দ করেছেন৷ এক সমীক্ষা থেকে পাওয়া এই তথ্যটি জানিয়েছেন ফরাসি গবেষকরা৷

যারা ক্যান্টিনে যান
একই নিয়মে, অর্থাৎ ক্যান্টিনে যাওয়ার ঠিক পনেরো মিনিট আগেই কমলা খেয়ে নেবেন৷ সম্ভব হলে ক্যান্টিনের চর্বিযুক্ত খাবারের পরিবর্তে সেদ্ধআলু ও ব্রোকলির সাথে খানিকটা মাখন মিশিয়ে নিন৷ এতে পেট এবং মন দু’টোই ভরবে৷

পানির সাথে ...
সারাদিন পান করার জন্য প্রতি গ্লাস পানিতেই খানিকটা কমলার রস মিশিয়ে নেবেন৷ এতে যেমন পানির স্বাদ বাড়বে, তেমনি ওজনও কমবে৷

সূত্র: ডয়েচেভেলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ