রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আজ বাংলাদেশে আসছেন সুষমা স্বরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দু’দিনের রাষ্ট্রীয় সফরে এখানে আসছেন আজ। সফরকালে তিনি দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু পর্যালোচনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলি আগামীকাল দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুষমা স্বরাজকে স্বাগত জানাবেন।সফরকালে সুষমা স্বরাজ ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।

সফরকালে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কনসালটেটিভ কমিশনের চতুর্থ বৈঠকে অংশ নেবেন সুষমা স্বরাজ। সঙ্গে থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর।

সুষমা স্বরাজের সফরকালে ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভারতের লাইন অব ক্রেডিটের মাধ্যমে বাস্তবায়িত ১৫টি প্রকল্পের উদ্বোধন করা হবে।

এ ছাড়া আশা করা হচ্ছে, সফরকালে সুষমা স্বরাজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। বাংলাদেশে এটি সুষমা স্বরাজের দ্বিতীয় দ্বিপক্ষীয় সফর।

এর আগে তিনি ২০১৪ সালে ঢাকা সফর করেছিলেন। সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় যে বিষয়গুলো আলোচিত হয়েছিল, সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ আলাপ করতে আগ্রহী।

প্রসঙ্গত, সুষমা স্বরাজের এই সফরে কিছুদিন আগে (চলতি মাসের প্রথমার্ধে) বাংলাদেশ সফর করেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ও ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।

আরএম