শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ধরা খেলেন টকশো আইনজীবী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার ধরা খেলেন ভুয়া টকশো আইনজীবী। শাস্তি হিসেবে আইন ব্যবসার অধিকারই হারালেন তিনি। তাকে আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী না হয়েও নিজেকে ব্যারিস্টার ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দিতেন পারভেজ আহমেদ। এ পরিচয়ে বিভিন্ন টেলিভিশনে টক শোতেও অংশ নিতেন তিনি।

আজ সোমবার সকালে বার কাউন্সিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. ইয়াহইয়ার নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ বহিষ্কারের আদেশ দেন। ট্রাইব্যুনাল বেঞ্চের কর্মকর্তা কামনাশীষ রায় এ তথ্য জানান।

বার কাউন্সিল থেকে জানানো হয়, পারভেজ আহমেদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন অভিযোগ দায়ের করেন। পরে নথি পর্যালোচনা করে আদালত তাঁকে বহিষ্কারের আদেশ দেন।

তদন্তে জানা যায়, পারভেজ নিজে ব্যারিস্টার বা সুপ্রিম কোর্টের আইনজীবী না হওয়ার পরও নিজের ওই পরিচয় ব্যবহার করছিলেন। মিথ্যা ওই পরিচয় দিয়ে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে টক শোতে অংশ নিয়ে জনসাধারণকে প্রতারিত করছেন।

একাত্তর টিভি, ইটিভি, জিটিভি, আরটিভি ও দীপ্ত টিভির টক শোতে অংশ নেন তিনি। সুপ্রিম কোর্টের অনুমতিপ্রাপ্ত নয় বা ব্যারিস্টার না হওয়ার পরও ওই পদ ব্যবহার করে ভিজিটিং কার্ড ছাপিয়েছিলেন পারভেজ। তিনি নিজের পরিচিতির জন্য ওই ভিজিটিং কার্ড ব্যবহার করে জনসাধারণকে প্রতারিত করে গণমানুষের কাছে আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ