বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কবির মাঝে ‘পরম সাঁতার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইযাযুল হক
ছড়াকার

(অর্পণ : কবি মুসা আল হাফিজ শ্রদ্ধাস্পদেষু)

বৃষ্টিরিমঝিম সকালে ক্ষণে ক্ষণেই মন ছুঁয়ে যাচ্ছিল শরতের হিমেল হাওয়া। হৃদয়ের ক্যানভাসে ছড়িয়ে পড়ছিল শুচিতা ও নির্মলতার শুভ্র-নরোম আঁচড়! চোখের পাতায় ভর করছিল রাশিরাশি স্বপ্নকাব্যের স্বর্ণালি রেখাচিত্র! হিজিবিজি কল্পনার ডানা যেন উড়াল দিতে চায় উদাস আকাশের বুকে!

অদ্ভুদ এক ভালোলাগা দিয়ে শুরু হয় দিনটি। সকাল সাড়ে দশটায়, সেই বৃষ্টিভেজা মুহূর্তে, হঠাৎ চোখে পড়ল এক রোদের ঝিলিক! মনের উঠোনে আকুলিবিকুলি করে নেচে উঠল এক ফালি রোদ্দুর!

প্রিয়কবি মুসা আল হাফিজ চট্টগ্রামে অবস্থান করছেন- কবি আলাউদ্দিন কবীরের দেওয়া সংবাদে ব্যাকুল হলাম। তাঁর সান্নিধ্যলাভের জন্য আনচান করে উঠল এই সবুজ মন!

দুই

গাড়িতে চড়ে বসলাম। হাতে রবীন্দ্রনাথের 'ভ্রমণ সাহিত্য' থাকলেও তাঁর ভ্রমণসঙ্গী হওয়া গেল না। বরং স্মৃতির ডায়রিতে আনমনে হাতড়াচ্ছিলাম মুসা আল হাফিজকে!

ছোটবেলা থেকে সচেতন পত্রিকাপাঠ-ই আমাকে পরিচয় করিয়ে দেয় মুসা আল হাফিজের সাথে। তার লেখা পড়তাম দৈনিক থেকে মাসিক- বিভিন্ন পত্রিকায়। একসময় জানলাম, তিনি নিবৃতচারী আলেম কবি, লেখক ও চিন্তাবিদ। আলোড়িত হলাম। চমৎকৃত হলাম! তখনো তার কোনো বই নজরে পড়ে নি।

কয়েক বছর পর বেরোল মরমী মহারাজ! পাঠকপ্রিয়তা পেলো।

এরপর আরো দুয়েকটা 'মহা' বেরোল। পড়া হলো না। বেরোল প্রাচ্যবিদদের দাঁতের দাগ। পড়লাম। মুগ্ধ হলাম। তাঁর ভাষার অসাধারণ প্রাঞ্জলতা ও রসময়তায় হারিয়ে গেলাম। বিষয়ের গভীরতায় ডুব দিয়ে তুলে আনলাম কাঁড়িকাঁড়ি মুক্তোদানা। এটি পড়েই তার (প্রায়) ভক্ত হয়ে গেলাম!

কবিতার পাতায় তার কবিতা পড়তাম। শুনতাম, তিনি উভয় বাংলায় তরুণ শক্তিমান কবি! বামপাড়ায়ও প্রশংসিত হচ্ছেন তিনি। তারপর তাকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে দেখলাম। বিভিন্ন স্থানে প্রোগ্রাম করছেন তিনি। ফেসবুকে ফলো করলাম।

দেখলাম, একজনকে কষে এক 'থাপ্পড়' বসিয়ে দিলেন তো, আরেকজনকে দিলেন আস্ত এক লাত্থি! আবার বিশ্বসাহিত্য কেন্দ্রে গিয়ে ঘোমটা খুললেন 'দৃশ্য কাব্যে ফররুখে'র! এরপর 'পরম সাঁতারে' আবিস্কার করে ফেললেন আমেরিকা!

- ব্যাস! এই ত আমার জানা মুসা আল হাফিজ। এটুকুই খুঁজে পেলাম স্মৃতির ঝুলি হাতড়ে-হাতড়ে।

তিন

চকবাজার 'হোটেল-চক-ইন' এর তৃতীয় তলার একটি কক্ষে আড্ডা চলছিল। সগীর চৌধুরী, আলাউদ্দিন কবির, নকীব নজরুল, মিনহাজ উদ্দীনসহ কয়েকজন তরুণ লেখক কবিকে তন্ময় হয়ে শুনছিলেà¦