শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নির্বাচনের আগে সংবিধান সংশোধনের সুযোগ নেই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংবিধানে হাত দেয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (বুধবার) বেলা ১১টায় সেতু ভবনে ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতায় আসে, তাহলে তারা মনের মাধুরি মিশিয়ে সংবিধান পরিবর্তন করতে পারবে।’

তিনি বলেন, বিএনপি সহায়ক সরকারের কথা বলছে। এখন শুনি তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে। আসলে তারা কখন কী চায়, তা তারা ছাড়া আর কেউ জানে না।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকারের অবস্থান আগের চেয়ে এখন অনেক পরিবর্তন হয়েছে। তারাও চাইছে মিয়ানমার যাতে তাদের ফিরিয়ে নেয়।

এর আগে নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগ সেনা মোতায়েনের বিপক্ষে নয়। তবে সেটি হতে হবে আইন অনুযায়ী।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ