রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাজারে এলো মুহাম্মদ যাইনুল আবিদীন এর নতুন বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তিনি লিখছেন দুই দশকেরও অধিক সময় ধরে, লিখবেন আরো বহুদিন, যতদিন বেঁচে থাকবেন এই পৃথিবীর বুকে। আমরা সাধারণত যাঁদেরকে প্রবীণ বলি, তিনি সেই অর্থে প্রবীণ নন; কিন্তু তাঁর জ্ঞান ও মনীষা এবং অভিজ্ঞা ও অভিজ্ঞতা প্রবীণত্বকে ছাড়িয়ে গেছে।

ইসলামি ঘরানার প্রবীণ লেখদের কাছে তিনি গুরুত্বপূর্ণ আর তরুণদের কাছে তিনি অগ্রপথিক। লেখালেখির ক্ষেত্রে বিষয়বৈচিত্র্যে ও ভাষার অভিনবত্বে তিনি উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন। প্রয়োজনীয় সকল বিষয়ে তিনি কলম ধরেছেন, সোনালি ফসল ফলিয়েছেন এবং সাফল্য আয় করেছেন।

তিনি লিখে চলেছেন বিরামহীন : সাধারণ মানুষের জন্য তিনি লিখেছেন; যাঁরা জ্ঞানচর্চা করেন তাঁদের জন্যও তাঁর রচনাবলিতে খোরাক রয়েছে। তরুণ লিখিয়েদের জন্য তিনি পথপ্রদর্শন করেছেন; তাদের উদ্বুদ্ধ করেছেন লেখালেখির বিচিত্র সৌন্দর্যময় জগতে বিচরণ করতে এবং আলোকবর্তিকা হয়ে উঠতে।

যে-শেকড় থেকে তাঁর যাত্রা শুরু, তিনি এখনো সেই শেকড়ের সঙ্গেই আছেন; কিন্তু পৌঁছে গেছেন শিখরে। তাঁর নাম পরিচিত সবার কাছে, সবাই তাঁকে চেনেন ভালোভাবে, তিনি মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন শুধু সব্যসাচী লেখকই নন, হাদীসশাস্ত্রের একজন নিভৃত সাধক; দীর্ঘদিন ধরে অনুশীলনমগ্ন আছেন হাদীসের পঠন-পাঠনে।

একইসঙ্গে তিনি চিত্তের পবিত্রতা, আত্মার পরিশুদ্ধতা ও মহান রবের মাহাত্ম্যের অভিসারী। তাঁর সকল কর্মকান্ডে একমাত্র আল্লাহর সন্তুষ্টিই কাম্য; তাই তিনি আত্মপ্রচারে সময় বিনষ্ট করেন না, কারো প্রশংসার প্রয়োজনও তাঁর নেই।

এবার বাজারে এলো মুহাম্মদ যাইনুল আবিদীন এর নতুন গ্রন্থ ‘আমার ধর্ম আমার গর্ব’

পাঠক এবার তাঁর যে-গ্রন্থটি হাতে পেতে চলেছে তার নাম ‘আমার ধর্ম আমার গর্ব’। গ্রন্থটিতে বিষয়বস্তুর বৈচিত্র্য আছে, ভাষার মাধুর্য আছে, বর্ণনাশৈলীর চাতুর্য আছে এবং ভাবনা-চিন্তার প্রাচুর্য আছে।

গ্রন্থটির রচনাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পাঠকদের আদর ও প্রশংসা কুড়িয়েছে। একটি রচনা থেকে আরেকটি রচনা আলাদা, বিষয়ে ও ভাবে; কিন্তু প্রতিটি রচনাই ঈমানি চেতনায় উজ্জ্বল, ইসলামি ভাবরসে জারিত।

ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে লেখক নিপুণ কৌশলী, বিশ্বাস ও উপলব্ধির যথাযথ প্রয়োগে তিনি বিদগ্ধ। লেখক তাঁর বাক্যরাশিতে ভাবের সৌরভ ছড়িয়ে দিয়েছেন যা পাঠকের চিত্তকে আন্দোলিত করবে।

অতি যত্নের সঙ্গে তৈরি-করা প্রতিটি রচনা পাঠককে আত্মার খোরাক জোগাবে, চিন্তার বিস্তৃতি ঘটাবে এবং উপলব্ধিকে শাণিত করবে। ইসলামি প্রকশনার জগতে এ-ধরনের গ্রন্থ বিরল এবং বলা যায় বিকল্প হীন।

আমরা লেখকের এ-গ্রন্থটির বহুল প্রচার প্রত্যাশা করি।

প্রকাশক : মাকতাবাতুল ইসলাম
মুদ্রিত মূল্য : ৪৪০ টাকা

সরাসরি  পেতে যোগাযোগ
০১৯১১৪২৫৬১৫
০১৯১১৪২৫৮৮৬


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ