শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বৃহস্পতিবার খুলবে মগবাজার-মৌচাক ফ্লাইওভার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল বৃহস্পতিবার খুলবে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের হাজিপাড়া-মৌচাক-কাকরাইল ও রাজারবাগ অংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফ্লাইওভারটি উদ্বোধন করবেন বলে জানা গেছে। এ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ফ্লাইওভারটির নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। উদ্বোধন উপলক্ষে এরইমধ্যে নিচের সড়কের সংস্কার করা হয়েছে। তবে ফ্লাইওভারের সৌন্দর্য বাড়াতে রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে। এছাড়া রঙ-কালি লাগানোসহ টুকিটাকি কাজ সারছেন শ্রমিকরা।

উল্লেখ্য, ২০১২ সালের ১৮ নভেম্বর শুরু হওয়া ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৪ সালের নভেম্বরে। তবে নকশায় ত্রুটি, সঠিক নকশা পেতে দেরি, ড্রয়িং-ডিজাইনসহ বিভিন্ন জটিলতায় বেশ কয়েকবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ