রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

আরাকানে ধর্ষণের শিকার ১০ বছরের কম বয়সী শিশুরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের বর্বর ও পাষর্ণ  সেনা ও বৌদ্ধ সন্ত্রাসীদের হাতে রেহায় পায়নি ১০ বছরের কম বয়সী শিশুরাও। তাদেরকে ধরেও যৌন নিপীড়ন ও ধর্ষণ করা হয়েছে।

আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারের চিকিৎসকদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি জানিয়েছে।

ডক্টরস উইদাউট বর্ডার বাংলাদেশের কুতুপালং এর স্বাস্থ্য কেন্দ্রের যৌন ও প্রজনন সংক্রান্ত ইউনিটে বেশ ক’জন রোহিঙ্গা মেয়েকে চিকিৎসা ও মানসিক সমর্থন দেওয়া হচ্ছে।

সংগঠনটির এক মুখপাত্র জানান, যারা ধর্ষণজনিত কারণে ওই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন তাদের অর্ধেকেরই বয়স ১৮ কিংবা তার নিচে। এরমধ্যে একজনের বয়স ৯ বছর। এছাড়া ১০ বছরের কম বয়সী আরও কয়েকজন শিশু রয়েছে।

ডক্টরস উইদাউট বর্ডারে নিয়োজিত এক ধাত্রী আয়েরলিন পিফেইল বলেন, ‘কলঙ্ক, লজ্জা ও যা ঘটেছে তার জন্য নিজেরা দায়ী সাব্যস্ত হওয়ার আতঙ্কে ধর্ষণের শিকার নারী ও কিশোরীরা প্রায়ই চিকিৎসা সুরক্ষা নিতে যায় না।’

রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে রোহিঙ্গা শরণার্থীরা বার বারই সংঘবদ্ধ ধর্ষণ ও যৌন নিপীড়ন সংঘটিত হওয়ার অভিযোগ করে আসছে। তবে এবারই প্রথম এতো বেশি সংখ্যক শিশু যৌন নিপীড়নের শিকার হওয়ার আলামত মিললো।

রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ, আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ