টাঙ্গাইলের মধুপুরে শিয়ালের আক্রমণে আহত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। শনিবার (১০ অক্টোবর) মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২১ জন শিয়ালের কামড়ে আহত হয়েছেন। একের পর এক আহত রোগী হাসপাতালে আসায় চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মীদের। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার বেলা সোয়া ২টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত অন্তত ২১ জন চিকিৎসা নিতে আসেন। আহতদের মধ্যে শিশু, তরুণ ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন আউশনারা ইউনিয়নের বেলচুঙ্গি গ্রামের লিয়াকত আলীর ছেলে রুবেল (৩৫)। রাত সাà§