আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও ঢাকা মহানগর হেফাজতে ইসলামের আমীর আল্লামা নূর হোসাইন কাসেমীর সাথে সাক্ষাত করেছেন বৃটেন জমিয়ত নেতৃবৃন্দ।
আজ (২৬ অক্টোবর) সকাল ৭টায় লন্ডন জমিয়ত প্রতিনিধি দল পল্টনে অবস্থিত জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে গমন করেন। এসময় প্রতিনিধি দলকে আন্তরিক অভ্যর্থনা জানান জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদনী।
এরপর প্রতিনিধি দলের নেতৃবৃন্দ জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর সাথে সাক্ষাত করেন।
প্রতিনিধি দলে ছিলেন বৃটেন প্রেস্টেন সিটি জমিয়তের সেক্রেটারী আলহাজ্ব হারুন মিয়া, লন্ডন জমিয়ত নেতা মাওলানা আহমদ মাদানী ও প্রেস্টেন কেন্দ্রীয় জামে মসজিদ সোসাইটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইয়াকুব বক্স।
সালাম ও কুশল বিনিময় শেষে প্রতিনিধি দলের নেতা আলহাজ্ব হারুন মিয়া বৃটেনে জমিয়তের তৎপরতা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে দলীয় মহাসচিবকে অবহিত করে বলেন, বৃটেনে জমিয়তের সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও সুসংগঠিত।
বিশেষ করে লন্ডন, লুটন, বার্মিংহাম, ব্রাডফোর্ড, ওল্ডহাম, লিড, সান্ডারল্যান্ড, প্রেস্টেন সিটিসহ বিভিন্ন স্টেটে জমিয়তের জোরালো তৎপরতা রয়েছে।
অন্যান্য সিটি এবং স্টেটেও জমিয়তের সাংগঠনিক কমিটি গঠনসহ দলীয় কায্যক্রম সম্প্রসারিত করার জন্য নানা উদ্যোগের কথা জানান।
প্রতিনিধি দলের নেতা আরো বলেন, ইসলাম, দেশ ও জাতির স্বার্থে বর্তমানে জমিয়তের ভূমিকা যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে প্রবাসী বাংলাদেশীরা গভীরভাবে অনুপ্রাণিতবোধ করে থাকেন।
বিশেষ করে ঈমান-আক্বীদার সুরক্ষা ও ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদ বিরোধী আন্দোলনে জমিয়ত মহাসচিবের গৌরবময় ভূমিকা বৃটেন প্রবাসী বাংলাদেশীরা গভীরভাবে প্রত্যক্ষ করে থাকেন। এসব ইতিবাচক ভূমিকার ফলে বৃটেন প্রবাসী বাংলাদেশীদের মধ্যে জমিয়তের প্রতি আগ্রহবোধ ও জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
জমিয়ত মহাসচিব প্রতিনিধি দল নেতার বক্তব্য গভীর মনোযোগের সাথে শোনেন এবং বৃটেনে জমিয়তের সৃশৃঙ্খল দলীয় কায্যক্রমের উপর গভীর সন্তোষ প্রকাশ করেন।
এ সময় জমিয়ত মহাসচিব প্রতিনিধি দলের সদস্যদের গভীর ঈমানী তাগিদ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে à¦