রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

এবার নওয়াজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলে হাসান ও হুসেইন, মেয়ে মরিয়ম এবং জামাতা ক্যাপ্টেন সফদারের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

পানামা পেপারস কেলেঙ্কারি-সংক্রান্ত মামলার নির্ধারিত তারিখে এনএবি (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো) কোর্টে হাজির হতে ব্যর্থ হওয়ায় গতকাল মঙ্গলবার এ পরোয়ানা জারি হয়। জামিন পেতে তাদের প্রত্যেককে ১০ লাখ রুপির মুচলেকা জমা দিতে বলা হয়েছে। খবর :ডন অনলাইন।

বৃহস্পতিবার দুর্নীতির দুই মামলায় ইসলামাবাদের দুর্নীতিবিরোধী জাতীয় জবাবদিহিতা আদালত এ পরোয়ানা জারি করেন।খবর এএফপি।

নওয়াজের অন্যতম আইনজীবী জাফির খান বলেন, দুর্নীতির দুই মামলায় নওয়াজ শরিফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলার পরবর্তী শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য করেন জবাবদিহিতা আদালত।

ক্যান্সারে আক্রান্ত অসুস্থ স্ত্রীকে দেখতে চলতি মাসের শুরুতে লন্ডন গিয়েছিলেন নওয়াজ শরিফ। বর্তমানে তিনি সেখানেই আছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এর আগে গত মঙ্গলবার তার লাহোর ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি সফরসূচি পরিবর্তন করেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলার রায়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এর পর তিনি পদত্যাগ করেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ