শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

জিয়াকে নিয়ে আমার বক্তব্য তথ্যভিত্তিক; সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কের পরও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আবারও বলেছেন, বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের হাতে দেশে বহু দলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।কাউকে খুশি করার জন্য এ কথা বলেননি জানিয়ে তিনি বলেন, ‘বক্তব্য তথ্যভিত্তিক।’

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) সংলাপ–পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্য কীভাবে তথ্যভিত্তিক, এর ব্যাখ্যাও দেন সিইসি। তিনি বলেন, জিয়াউর রহমান যখন নতুন দল গঠন করেন, তার আগে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দেশে গণতন্ত্র ছিল না। ৭৫ পর্যন্ত গণতন্ত্র ছিল। সেই ভিত্তিতে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।

এর আগে, গত ১৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেন। এদিন সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা করেছেন।যা নিয়ে পরবর্তীতে বিতর্ক সৃষ্টি হয়।

এই কারণেই পরদিন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ইসির সংলাপ বর্জন করে সিইসির পদত্যাগ দাবি করেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ