শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গাদের দেশে ফেরাতে মিয়ানমার সেনা প্রধানকে টিলারসনের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইন রাজ্যে চলা সংকট বন্ধে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার মিয়ানমারের সেনা প্রধানকে ফোন করেছেন মার্কিন পরারাষ্ট্রমন্ত্রী টিলারসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নয়ের্ট এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইয়াংকে টেলিফোন করে টিলারসন ‘রাখাইন রাজ্যে চলা মানবিক সংকট এবং নৃশংসতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে সরকারকে সহযোগিতা এবং এই সংকটে বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে দেশে ফেরার সুযোগ করে দিতে বার্মার নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। ’