রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

কাশ্মীরে ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাকিস্তানের আকাশসীমায় প্রবেশকারী একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাক সেনাবাহিনী। সেনাবাহিনীর দাবি, ড্রোনটি সেখানে গুপ্তচরগিরির কাজে পাঠানো হয়েছিল।

আজাদ জম্মু-কাশ্মীরের (পাকিস্তান নিয়ন্ত্রিত) পুঞ্চ ও হাভেলি জেলার রাখচিকরি সেক্টরে এই ঘটনা ঘটে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক বিবৃতিতে দাবি করেছেন, শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় ভারতীয় পাইলটবিহীন বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়।আইএসপিআর প্রধান ভূপাতিত ড্রোনের ছবি টুইট করেছেন।

এর আগে একইদিন পাকিস্তান পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিং থেকে বলা হয় যে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তিতে দিল্লির কাছে ড্রোন বিক্রি মেনে নেবে না ইসলামাবাদ।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, ওই চুক্তির কারণে এই অঞ্চলে শক্তির ভারসাম্য নষ্ট হবে। ভারতের কাছে স্পর্শকাতর সামরিক প্রযুক্তি বিক্রি করার মানে হবে দেশটির ‘অপতৎপরতাকে’ উষ্কে দেয়া।

ভারত অবশ্য এখনো পাকিস্তানের এ দাবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, কাশ্মীরের একাংশ ভারত এবং একাংশ পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। কিন্তু দু’দেশই গোটা কাশ্মীরের ওপর নিজেদের মালিকানা দাবি করে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ