বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘নেতৃত্বশূন্য রাখাইনে রোহিঙ্গাদের ফেরত নয়, তুরস্কের মতো বৈদেশিক মুদ্রা অর্জনে কাজে লাগানো যায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের রাখাইনে গণহত্যা ও নির্মম নির্যাতন থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ তাদের সাদরে গ্রহণ করলেও স্থায়ী সমাধানের জন্য তাদের একসময় ফিরে যেতে হবে রাখাইনেই। কারণ সেখানেই তাদের বাড়িঘর ও জীবিকা।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সাধারণ জনগণ ও আলেম-ওলামার করণীয় কী হতে পারে? তাদের জন্য স্থায়ী সমাধানের পথ কী? এসব নিয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জামিয়া ইকরার পরিচালক (শিক্ষা) ড. মাওলানা হুসাইনুল বান্না।

সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ প্রতিবেদক রকিব মুহাম্মাদ

আওয়ার ইসলাম : রোহিঙ্গাদের ফেরত নেয়ার ইস্যুতে মিয়ানমার যেসব আলোচনা ইতোমধ্যে করেছে, সেসব দেখে আপনার কি মনে হয় রোহিঙ্গাদের তারা ফেরত নেবে?

মাওলানা হুসাইনুল বান্না : মিয়ানমার সরকারের হাবভাবে মনে হয় না তারা রোহিঙ্গাদের ফিরেয়ে নিবে। নিলেও হয়তো সবাইকে নেবে না। ১৯৬০-১৯৬২ সাল থেকে রোহিঙ্গারা তাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।

আমার সাথে কয়েকজন রোহিঙ্গা আলেমের কথা হয়েছে। তারা বলেছে, জানুয়ারি মাস থেকেই সেনাবাহিনী তিনটি পদক্ষেপ গ্রহণ করেছে। তারা রোহিঙ্গাদের মধ্য থেকে সম্পদশালী, শিক্ষিত জনগণ, আলেম ওলামাদের টার্গেট করে হত্যা করেছে। যাতে করে তারা আর্থিকভাবেও সাপোর্ট পাচ্ছে না।

আলেম ও বুদ্ধিজিবীদের হত্যা করায় বর্তমান তারা নেতৃত্বশূন্য অবস্থায় আছে। এ অবস্থায় তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপার নিয়ে চিন্তা করা অবান্তর। এক্ষেত্রে পরিকল্পিতভাবে আমাদের সরকারের ভূমিকা পালন করা প্রয়োজন। এজন্য, স্থায়ী সমাধান নিয়ে ভাবতে হবে আমাদের।

আওয়ার ইসলাম : সে স্থায়ী সমাধানটা কেমন হতে পারে বলে মনে করছেন?

মাওলানা হুসাইনুল বান্না :  বাংলাদেশ সরকার তাদের জন্য স্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করতে পারে। খাদ্য, বস্ত্র, শিক্ষা সহায়তা দিতে পারে। আমরা দেখেà