শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কক্সবাজার পৌঁছলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাত সেয়া ৮টার দিকে জেলা সার্কিট হাউসে পৌঁছান তিনি।

সরাসরি চলে যান সার্কিট হাউসে। সেখানে কক্সবাজার জেলা বিএনপির নেতারা তাকে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রয়েছে দলীয় নেতাদের বিশাল গাড়ি বহর। এসময় বিশাল একটি মিছিলও তার গাড়িবহরের সঙ্গে কক্সবাজার সার্কিট হাউস পর্যন্ত আসে।

গতকাল শনিবার সকালে রাজধানী থেকে রওনা দিয়ে সন্ধ্যার পর চট্টগ্রাম পৌঁছেন তিনি।

সোমবার খালেদা জিয়ার উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণের কথা রয়েছে।

মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান সকাল ৯টায় ১০ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য ত্রাণ সামগ্রী সেনা সদস্যদের কাছে হস্তান্তর করবেন। পরে খালেদা জিয়া শরণার্থী শিবিরে যাবেন বলে নেতারা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাতে কক্সবাজার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। রাতের খাবার শেষে স্থানীয় নেতাকর্মীদের খোঁজ-খবর নেবেন তিনি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ