রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

জুতার দাম ১২৫ কোটি টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুতার দাম ১২৫ কোটি টাকা। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। যুক্তরাজ্যের ডিজাইনার ডেবি উইংহাম এমনই একজোড়া জুতার নকশা করেছেন, যার এই আকাশছোঁয়া মূল্য ধরা হয়েছে।

জানা যায়, আগামী ১ নভেম্বর জুতাজোড়া প্রদর্শন করা হবে দুবাইয়ের একটি হোটেলে। হোটেলটির ১০ বছর পূর্তি উদযাপন করতে এ আয়োজন করা হয়েছে।

 

১৮ ক্যারেট স্বর্ণের সুতা দিয়ে সেলাই করা হয় জুতাজোড়া। জুতায় দেওয়া হয়েছে সোনার রঙের পালিশ। এমনকি ভেতরও বাঁধানো হয়েছে সোনা দিয়ে। জেসমিন ফুলের আদলে জুতাটি নকশা করা হয়েছে বলে জানিয়েছেন ডিজাইনাররা।

জুতাজোড়ায় ব্যবহার করা হয়েছে এক হাজার হীরা। ধরন ও আকারের দিক দিয়ে হীরাগুলো একেবারেই আলাদা। সেটিতে দুটি তিন ক্যারেট মানের গোলাপি, দুটি নীল ও চারটি সাদা হীরা ব্যবহার করা হয়েছে।

পুরো জুতাজোড়া হাতে তৈরি। সেটি তৈরি করতে কারিগরদের সময় লেগেছে কয়েকশ ঘণ্টা।

এ বিষয়ে একজন কারিগর জানান, জুতাজোড়া জন্মদিনের উপহারের জন্য তৈরি করা হয়েছে। এ জন্য দামটা একটু কম রাখা হয়েছে। না হলে জুতার মূল্য আকাশ ছুঁয়েই ফেলত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ