রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

‘সংবাদ হওয়ার জন্য বিএনপির কর্মীরাই খালেদার গাড়ি বহরে হামলা করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির লোকেরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে জনতার ঢল নামেনি। তাই এ রকম একটি ঘটনার দরকার ছিল বড় সংবাদ হওয়ার জন্য। তারা নিজেরাই নিজেদের গাড়িতে হামলা চালিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বলা হচ্ছে আওয়ামী লীগের লোকজন তার গাড়িবহরে হামলা করেছে। ওই হামলায় বিএনপিসহ সাংবাদিকদের গাড়িতে ভাঙচুর করা হয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ কেন সাংবাদিকদের গাড়িতে হামলা করতে যাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামে রোহিঙ্গাদের ত্রাণ সাহায্য না নিয়ে খালেদা জিয়া শো ডাউন করতে গেছেন।

বেগম জিয়ার গাড়ি বহরে হামলা