রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

কাশ্মিরের স্বায়ত্বশাসন দাবি করে ন্যাশনাল কনফারেন্সে প্রস্তাব পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জম্মু-কাশ্মিরে স্বায়ত্বশাসনের দাবি করে প্রস্তাব পাশ করেছে ন্যাশনাল কনফারেন্স।

গতকাল রোববার শ্রীনগরে দলীয় সম্মেলনে ওই প্রস্তাব পাস হয়। দলের বর্তমান প্রধান ডাঃ ফারুক আবদুল্লাহকে পুনরায় ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, আমরা স্বায়ত্বশাসন চাই। আমরা ভারতীয় সংবিধানের মধ্য থেকে তা চাচ্ছি, পাকিস্তান বা অন্য কারো থেকে নয়। আমাদের কাছে নিজেদের সংবিধান আছে। আমাদের পৃথক পতাকা রয়েছে। অন্য রাজ্যের সঙ্গে আমাদের তুলনা করবেন না।

ওমর আবদুল্লাহ বলেন, সংলাপের মাধ্যমেই কাশ্মির সমস্যার সমাধান বেরোতে পারে। এ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

অন্যদিকে কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম কাশ্মিরে অধিক স্বায়ত্তশাসন দেয়ার পক্ষে সাফাই দিলে তার তীব্র সমালোচনা করেছে বিজেপি।

চিদম্বরম বলেন, জম্মু-কাশ্মির ভারতের এক অবিচ্ছেদ্য অংশ থাকবে, কিন্তু ৩৭০ ধারার অধীনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের আরো ক্ষমতা দেয়া উচিত।

তার ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা যে পি চিদম্বরম বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে কথা বলছেন এবং আজাদি চাইছেন। কিন্তু এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ তাদের নেতাই ভারত টুকরো টুকরো হয়ে যাবে স্লোগান সমর্থন করেছিলেন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ