শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন বাংলাদেশে রাখা সম্ভব নয়: খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন বাংলাদেশে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বলেছেন, বাংলাদেশ খুব গরিব দেশ। বাংলাদেশের পক্ষে লাখ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন রাখা সম্ভব নয়।

আজ সোমবার দুপুরে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করার সময় এ মন্তব্য করেন।

রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে উখিয়ার শরণার্থীশিবির যান বিএনপি নেত্রী। তিনি ময়নার গোনা হাকিমপুর ও বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের চিকিৎসা শিবির পরিদর্শন করেন। সেখানে পাঁচ হাজার শিশুখাদ্য ও পাঁচ হাজার প্রসূতি মায়ের খাদ্যের প্যাকেট হস্তান্তর করেন।

ময়নার গোনায় ত্রাণ বিতরণের সময় খালেদা জিয়া বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের পাশে সরকারের যেভাবে দাঁড়ানোর কথা ছিল, সেভাবে তারা দাঁড়ায় নি। এমনকি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে ঠিকভাবে কূটনৈতিক তৎপরতা চালায় নি।

মিয়ানমারের সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘মানবতার স্বার্থে আপনাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। তাদের নিরাপত্তাসহ সকল নাগরিক অধিকার দিন। বর্ষা গেল, সামনে শীত আসছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে।’

খালেদা জিয়া বলেন, বিএনপির পক্ষ থেকে ১১০ টন চাল, ৫ হাজার প্যাকেট শিশুখাদ্য ও ৫ হাজার প্রসূতি মায়ের খাদ্য তদারককারী সেনা কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি শাহজাহান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বেলা ৩টার দিকে ত্রাণ কার্যক্রম শেষে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ