সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


টেলিফোন ও ইন্টারনেটের বিবাহ কি শুদ্ধ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে দু প্রান্ত থেকে একে অন্যকে দেখা যায়। প্রশ্ন হলো বর, কনে ও সাক্ষীগণ যদি উপস্থিত থেকে দুই প্রান্ত থেকে বিবাহ পড়ানো হয় তাহলে এ বিবাহ কি শুদ্ধ হবে?

মতিউর রহমান, টঙ্গী, গাজীপুর

الجواب باسم ملهم الصدق والصواب

উত্তর:

এভাবে বিবাহ পড়ালে বিবাহ শুদ্ধ হবে না। কারণ বিবাহ সহিহ হওয়ার জন্য স্বাক্ষীগণকে বিবাহের মজলিসে উপস্থিত থেকে ইজাব কবুল শোনা জরুরি। আর তা এখানে পাওয়া যাচ্ছে না।

অবশ্য, পাত্র বা পাত্রী তার পক্ষ থেকে কাউকে প্রতিনিধি নিয়োগ করতে পারে। যে প্রতিনিধি দুজন সাক্ষীর সামনে পাত্র বা পাত্রীর পক্ষ থেকে বিবাহ সম্পন্ন করবে।

এর বিস্তারিত ব্যাখ্যা হলো, বিবাহ সহিহ হওয়ার জন্য পাত্র-পাত্রী বা তাদের প্রতিনিধি একই মজলিসে সমবেত হয়ে সরাসরি সাক্ষীগণের সামনে বিবাহের ইজাব কবুল সম্পন্ন করতে হয়। অন্যথায় বিবাহ শুদ্ধ হয় না।
তাই টেলিফোন বা ইন্টারনেটের একপ্রান্তে যদি বর থাকে, আর অন্য প্রান্তে কনে, তাহলে লাউড স্পীকার খোলা থাকলে বা উভয়ের নিকট দু'জন সাক্ষী উপস্থিত থাকলেও শরীয়তের দৃষ্টিতে বিবাহ সংঘটিত হবে না।

তবে টেলিফোন বা ইন্টারনেটে বিয়ে করার প্রয়োজন দেখা দিলে বিবাহের প্রতিনিধি নিয়োগ করা যেতে পারে। প্রতিনিধি তার পক্ষ থেকে সাক্ষীদ্বয়ের উপস্থিতিতে ইজাব কবুল করতে পারে। এত বিবাহ শুদ্ধ হবে।

যেমন কনে বিদেশে অবস্থান রত, সে টেলিফোনে দেশে অবস্থানরত কোনো নিকট আত্মীয়কে তার বিবাহ কোনো নির্দিষ্ট বরের সঙ্গে করে দেয়ার উকিল বানাল।

উকিল সাক্ষীদ্বয়ের উপস্থিতিতে মেয়ের পক্ষ থেকে নির্ধারিত বরকে ‌বিবাহের প্রস্তাব দিল। আর বর তা কবুল করল তাহলে শরীয়তের দৃষ্টিতে বিবাহ শুদ্ধ হবে।

তেমনি বর কাউকে ফোনে উকিল বানালে সেসাক্ষীর উপস্থিতিতে তার পক্ষ থেকে কবুল করে নিলে বিবাহ সংঘটিত হয়ে যাবে।

মোটকথা বিবাহের ইজাব কবুল একই বৈঠকে সাক্ষীদের উপস্থিতিতে হতে হবে। অন্যথায় বিবাহ শুদ্ধ হবে না।

শরয়ী দলীল

 في الدر المختار- كتاب النكاح 3/9 وينعقد بإيجاب من أحدهما وقبول من الآخر، وفيه أيضا (3/21) وشرط حضور شاهدين حرين أو حر وحرتين مكلفين سامعين قولهما معا

فى الدر المختار- كتاب النكاح 3/9 ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين مكلفين سامعين قولهما معا

 وفي الهداية- 2/306 ولاينعقد نكاح المسلمين إلا بحضور شاهدين حرين عاقلين بالغين مسلمين

وفي الهندية كتاب النكاح 1/268-294 ومنها سماع الشاهدين كلامها معا، وهكذا في فتح القدير

 وفي فتاوى عثماني- 2/305 ٹيلي فون پر نکاح نہیں ہو سکتا، نکاح منØ