বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘পশ্চিমাদের চাপ উপেক্ষা করে রাজতন্ত্র কায়েম রাখতে পারলে, ধর্মীয় সংস্কৃতি কেন ধরে রাখা যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র সৌদি আরব। রাজনৈতিক অর্থনৈতকি সাংস্কৃতিক ও ধর্মীয় বিবেচনায় পৃথিবীর দুইশ কোটি মানুষের কাছে সৌদি আরব শুধু একটি দেশ নয় অনুকরণীয়ও বটে।

সাম্প্রতিক সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের ঘোষিত ভিশন ২০৩০ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা। যুক্তি তর্ক ও গঠনমূলক আলোচনার মাধ্যমেই বাস্তবতা বেরিয়ে আসে। তথ্যস্বল্পতা ও না জানার কারণে নানা বিভ্রান্তি তৈরি হয়।

আওয়ার ইসলাম বিষয়টি নিয়ে বাংলাদেশের নবীন প্রবীন চিন্তাশীল আলেমদের মতামত প্রকাশ করছে, এ বিষয়ে আজ আমাদের সঙ্গে কথা বলেছেন চিন্তাশীল আলেম, গবেষক ও কবি মুসা আল হাফিজ।  কবি মুসা আল হাফিজ সময়ের প্রতিধ্বনী বুঝেন, চিন্তার পরিপক্ষতা ও গভীর পাঠ তাকে ভিন্ন উচ্চতা দিয়েছে।

সৌদি আরব বিষয়ে তার খোলামেলা আলোচনা পাঠকের সামনে উপস্থাপন করেছেন আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান।

আওয়ার ইসলাম: সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান যে উদারনীতির ঘোষণা দিয়েছেন, সেটি দিয়ে দেশ বিদেশে আলোচনা চলছে, আপনার দৃষ্টিতে বিষয়টি কেমন?

মুসা আল হাফিজ: সৌদি যুবরাজ উদারনীতির ঘোষণা দিয়েছেন। এর কিছু দিক অর্থনীতির সাথে সম্পর্কিত। কিছু দিক সমাজ- সংস্কৃতি এবং ধর্মীয় ও রাজনৈতিক অধিকারের সাথে সম্পর্কিত।

অর্থনৈতিক সংস্কারের যে প্রকল্প, সেটা দরকারি, একান্তই দরকারি। সৌদিকে অবশ্যই তেলনির্ভর অর্থনীতি থেকে উত্তরণ পেতে হবে। কিন্তু তেলনির্ভর অর্থনীতি সৌদিকে যে বিপুল পেট্রো-ডলার দিয়েছে, তা দিয়ে টেকসই উন্নয়ন তো অনেক আগেই হয়ে যাওয়ার কথা।

আসলে সৌদি আরব উন্নয়ন বলতে রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়নকেই প্রাধান্য দিয়েছে। অথচ কয়েকটি শহর আর কয়েক হাজার সড়কের উন্নয়ন আসল উন্নয়ন নয়।

জনসম্পদের উন্নয়ন, ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা ও বৈষম্য দূরিকরণ, শিল্প ও প্রযুক্তির উন্নয়ন, প্রায়োরিটি ভিত্তিক উৎপাদনসক্ষমতা, খাদ্য, প্রতিরক্ষা ইত্যাদিতে স্বনির্ভরতা à