রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

কাতালোনিয়া ইস্যু: স্পেনের প্রতি সমর্থন বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সম্প্রতি স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার পার্লামেন্ট তাদের অঞ্চলের স্বাধীনতা ঘোষণা করেছে। এই ইস্যুতে স্পেনের প্রতি সমর্থন ঘোষণা করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) এক বিবৃতিতে এই অবস্থান ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে বাংলাদেশ কার্যত কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে।

কাতালোনিয়ার স্বাধীনতার এই ঘোষণাকে স্পেনের সাংবিধানিক আদালত অবৈধ বলার পর সেখানে কেন্দ্রের শাসন জারি করে মাদ্রিদ।

স্বাধীনতাপন্থী নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে স্পেনের দূতাবাসগুলো কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে স্পেনের অখণ্ডতার পক্ষে সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা শুরু করে। ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলবারো দে সালাম পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে মাদ্রিদের পক্ষে সমর্থন চান।

আলোচিত এই ইস্যুতে বাংলাদেশের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও স্পেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক পরস্পরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ওপর ভিত্তি করে আরও বিকশিত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির আলোকে বাংলাদেশ কাতালোনিয়ার ঘটনা প্রবাহকে স্পেনের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে।

আরএম