বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

আঙ্গুর ও কিসমিস; ২ ফলে ১২ উপকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী লীনা
আওয়ার ইসলাম

নিজের দেহকে সুস্থ এবং নীরোগ রাখতে কে না চায়। আমরা প্রতিনিয়তই চেষ্টা করি সুস্থ-সুন্দন জীবন যাপনের। আর সুস্থ থাকতে আমরা প্রায় প্রতিদিনই কোনো না কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা চালাই। ডাক্তারের কাছে যাওয়া, ঔষুধ খাওয়া কিংবা প্রকৃতির মাঝ থেকেই খুঁজে বের করার চেষ্টা করি দেহকে সুস্থ রাখার মূলমন্ত্র।

আশ্চর্যজনক হলেও সত্যি, প্রকৃতিতে অনেক কিছুই আছে যা আমাদের দেহকে নীরোগ এবং সুস্থ রাখতে বেশ কার্যকরী। ‘আঙুর’ এবং ’কিসমিস’ এমনই একটি প্রাকৃতিক উপাদান। যা আপনাকে সুস্থ-সবল জীবন যাপনে সহায়তা করবে। আসুন জেনে নেই আঙুর ও কিসমিস এর স্বাস্থ্য গুনাগুন সম্পর্কে।

আঙুরের কতিপয় স্বাস্থ্যগুণ

হাড় সুস্থ রাখে
আঙুর মাইক্রো নিউট্রিইয়েন্টস যেমন, কপার, আয়রন এবং ম্যাংগানিজে ভরপুর একটি ফল যা হাড় সুস্থ এবং মজবুত হওয়ার জন্য অত্যন্ত জরুরী।

কিডনির সমস্যা দূর করে
আঙুরের ইউরিক এসিডের এসিডিটি কমিয়ে দেয়ার ক্ষমতা রয়েছে। এটি আমাদের পরিপাকতন্ত্র থেকে এসিডের মাত্রা কমিয়ে দেয় এবং কিডনির ওপর চাপ কমায়। এছাড়া কিডনির যেকোনো সমস্যা থেকে আমাদের মুক্ত রাখে।

হৃদপিণ্ড সুস্থ রাখে
আঙুর রক্তের নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে যা রক্তনালীর প্রতিবন্ধক দূর করতে সাহায্য করে। এতে করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় ৬০% কমে যায়। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আঙুর দেহের কলেস্টোরল শুষে নেয়ার ক্ষমতা রাখে।

দৈহিক দুর্বলতা প্রতিরোধ করে
রক্তস্বল্পতা বা রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা আমাদের দেশে খুব সাধারণ একটি ব্যাপার। রক্তসল্পতার কারণে দুর্বলতা, অল্পতেই হাপিয়ে উঠার প্রবণতা দেখা দেয়। এই সমস্যার সমাধান করে আঙুর। আঙুরের আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় মিনারেল রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। সুতরাং প্রতিদিন আঙুর খাওয়ার অভ্যাস করুন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত থাকলে দেহে কোনো রোগ বাসা বাধতে পারে না। আঙুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লেভানয়েড, মিনারেল, ভিটামিন সি, কে এবং এ। এইসবই আমাদের দেহের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়তা করে। তাই প্রতিদিন নাগুর খাবার অভ্যাস করুন।

স্তন ক্যান্সার প্রতিরোধ করে
সম্প্রতি একটি গব