বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রাখাইনে গরু মেরে জুতো দিয়ে এলেন সুচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার মিয়ানমারের রোহিঙ্গা অঞ্চল রাখাইন পরিদর্শনে গিয়েছিলেন দেশটির গণতন্ত্রের নেত্রী অং সাং সুচি। তিনি সেখানে দীর্ঘদিন ধরে সেনাবাহিনী ও বৌদ্ধদের চালানো হত্যাকাণ্ড নিয়ে তেমন কিছুই বলেনি। বরং শাসিয়ে এসেছেন মুসলিমদের।

মংডুর কয়েকজন মুসলিম নেতার সঙ্গে দেখা করে তিনি বলেন, তারা যেন নিজেদের মধ্যে ঝগড়া না করে। শান্তিপূর্ণভাবে বসবাস করে। এ যেন গরু মেরে জুতো দান।

বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সামরিক হেলিকপ্টারে করে রাখাইনের রাজধানী সিতওয়ে থেকে সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মংড়ুতে যান।

রোহিঙ্গা সূত্রের বরাতে আরাকান প্রজেক্ট মনিটরিং গ্রুপের ক্রিস লেওয়া বলেন, সু চি সেখানে মুসলিম নেতাদের সঙ্গে দেখা করেছেন।

সেখানে উপস্থিত এক নেতার বরাতে ক্রিস লেওয়া বলেছেন, তিনি সেখানে তিনটি জিনিস মেনে চলতে বলেছেন। তাদের শান্তিপূর্ণভাবে থাকা উচিত সরকার তাদের সহায়তা করবে। নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত হবে না।

রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম দেখতে গেলেন সুচি