মাওলানা শাহিনুর পাশা চৌধুরী
যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
সাবেক সংসদ সদস্য
জমিয়তের জন্য জান কুরবান কোন ভাই এটাকে অন্য নজরে দেখবেন না প্লিজ। অন্তরের আকুতিগুলো প্রকাশ করেছি ব্যক্তি হিসেবে- সিলেটের নাগরিক হিসেবে, দলীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই নয়।
আমার বক্তব্য সিলেট নিয়ে- জমিয়ত আর খেলাফত নিয়ে নয়। ইসলামী আন্দোলন সিলেটের সূতিকাগার
সিলেটের উলামায়ে কেরামের এক সময়ের অদ্বিতীয় সিপাহসালার প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের ঘামঝড়ানো ঐতিহ্যের ধারক কাজিরবাজার মাদরাসা।
এই জামিয়াই ছিলো আমাদের মারকাজ। আফসোস আজ! সিলেটরত্ন আল্লামা বাইয়মপুরী রহ. ও ইমামে মাদানী জমিয়তের সাবেক সদর শায়খে কৌড়িয়া রহ. এর দোয়ার ফসল সিলেট বিভাগের আলোচিত নাম প্রিন্সিপাল হাবিবুর রহমান।
সিলেটের প্রতিটি আন্দোলন সংগ্রামে সাহসী সার্দুলের ভূমিকা পালন করে 'সিলেটের সিংহ পুরুষ' খ্যাতিটি যিনি আদায় করে নিয়েছিলেন তিনি আমাদের গর্ব সিলেটের প্রিন্সিপাল। অসুস্থতা সেই মর্দে মুজাহিদের নিত্যসংগী।
যাঁর গর্জনে বাতিল শক্তি ছিল কম্পমান।
যে প্রতিষ্ঠানটি ছিল তার রুহানী শক্তির নিয়ামক- সেই জামেয়া মাদানীয়া এখনো সিলেট শহরের রওনক। কিন্তু কেন জানি হঠাৎ তার যৌবনে ভাটা পড়ে গেলো। এরকম প্রতিষ্ঠান এই ফিতনা ও বদআমলীর জামানায় সিলেটে আরেকটি জামিয়া আর গড়ে উঠবে না হাল-জামানা তাই বলে দিচ্ছে।
তাহলে আমরা কি হতাশার সাগরে বাহন ছাড়াই রওয়ানা হতে চলেছি।
বাতিল একের পর এক আমাদেরে ধাক্কা দিয়ে যাচ্ছে- কমজুর ঈমান আমাদের অনুভূতিকে নাড়াতেই পারছে না। তাহলে কি আমাদের ভবিষ্যত অজানা অন্ধকারে হাতছানি দিয়ে ডাকছে। অজানা এক আতঙ্ক দীর্ঘদিন থেকে উঁকি দিচ্ছে।
বিভিন্ন এলাকায় অঞ্চল ভিত্তিক, জেলা ভিত্তিক প্রিন্সিপাল সাহেবের চেয়েও যোগ্যতা সম্পন্ন আমাদের দিকপাল সে সময়েও ছিলেন। কিন্তু বিভাগীয় শহরে বয়সে জুনিয়র প্রিন্সিপাল সাহেবের ডাকে সবাই একই প্লাটফর্মে সমবেত হয়েছেন।
মনমানসিকতাও ছিল অনুকূলে। কারণ একটাই ছিল তিনি আমাদের কওমি ঘরানার উজ্জ্বল নক্ষত্র। জমিয়ত নà