রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি

দেওবন্দে পাসপোর্ট নিয়ে তদন্তের নির্দেশে ক্ষুব্ধ মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরের মুসলিম অধ্যুষিত দেওবন্দ এলাকায় পাসপোর্টধারীদের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন সেখানকার মুসলিম নেতারা।

এ ধরণের তদন্তকে মাদরাসা ও মুসলিমদের পরিকল্পিতভাবে টার্গেট করার ষড়যন্ত্র বলেও মনে করছেন অনেকে।

সম্প্রতি এটিএসের হাতে দেওবন্দ থেকে ধরা পড়ে কিছু বাংলাদেশি যুবক। যাদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। এ কারণেই, ঐ এলাকার সমস্ত পাসপোর্ট খতিয়ে দেখছে গোয়েন্দারা।

জেলা পুলিশের কর্মকর্তা বাবলু কুমার বলেন, ধৃতদের কাছ উদ্ধার হওয়া পাসপোর্ট ও অন্য নথিতে দেওবন্দের ঠিকানা ছিল বলেই তদন্ত চালানো হচ্ছে। কিন্তু প্রশাসনিক ওই তৎপরতা নিয়ে বিশেষ করে মুসলিম নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন।

দিল্লির জামে মসজিদের ইমাম মাওলানা সাইয়্যেদ আহমেদ বুখারী বলেছেন, ‘তদন্ত ছাড়া কোনো পাসপোর্ট হয় না। এই তদন্ত আসলে বাহানা মাত্র। গুজরাটে নির্বাচনের আগে পরিবেশ খারাপ করার চেষ্টা হচ্ছে। সরকার মুসলিমদের বিরুদ্ধে প্রশ্ন তুলছে যা নিন্দনীয়।’

সূত্র- এনডিটিভি- আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ