রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি

পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন চীনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাকিস্তান আর চীনের মধ্যে বন্ধুত্ব কিংবা তার থেকে বেশি গভীর সম্পর্কের কথা সবারই জানা। ইতিমধ্যেই পাকিস্তানে কয়েক কোটি ডলার বিনিয়োগ করেছে চীন।

বর্তমানে চীন-পাকিস্তান ইকনমিক করিডরের কাজ চলছে। তবে এবার প্রকাশ্যে সেই বন্ধুত্ব আরও জোরদার হওয়ার প্রমাণ এল।

ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪ বলেছে, এ বছর পাকিস্তানে প্রচুর চীনা নাগরিকের বসবাস করার খবর পাওয়া গেছে। বেশির ভাগই ওই প্রজেক্টে কাজ করছেন। আবার অনেকে ব্যবসাও করছেন। তবে সম্প্রতি জানা গেছে, চীনের নাগরিকেরা পাকিস্তানে স্থায়ী ঘাঁটি গেড়ে ফেলেছেন অর্থাৎ নাগরিকত্ব পাচ্ছেন তারা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তার কিছু প্রমাণ।

পাকিস্তানে আমাদের দেশের NID কার্ডের সমতুল্য হলো CNIC কার্ড। সম্প্রতি একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে ওই কার্ডে এক চীনা নাগরিকের নাম ও ছবি দেখা যাচ্ছে।

ওই ব্যক্তির নাম ফেং লিন সুই। এতে অনেক পাকিস্তানই বিভ্রান্ত হয়েছেন। কেন ওই চীনাকে নাগরিকত্ব দেওয়া হলো, সেটা কেউই ভেবে পাচ্ছেন না।

অন্যদিকে প্রশ্ন উঠেছে, আফগান শরণার্থীদের কেন নাগরিকত্ব দেওয়া হয়নি পাকিস্তানে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ