বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রাখাইনে পরিকল্পিত খাদ্য সংকট, পালিয়ে আসছে অবশিষ্ট রোহিঙ্গারাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ওপর নিপিড়ন বন্ধ হলেও শুরু হয়েছে খাদ্য সংকট। রাখাইনে থাকা অবশিষ্ট রোহিঙ্গারা খাবার পাচ্ছে না। এ কারণে গত এক সপ্তাহে নতুন করে ১৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, মিয়ানমার ইচ্ছে করে খাদ্য সংকট সৃষ্টি করে রাখাইন ছাড়তে বাধ্য করছে রোহিঙ্গাদের।

টেকনাফের শাহপরীর দ্বীপ পয়েন্টে বিজিবি ও কোস্ট গার্ডের কড়াকড়ির কারণে রোহিঙ্গারা নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করতে না পারলেও উখিয়ার আনজুমানপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। কিছু রোহিঙ্গা সাঁতরে নাফনদী পার হয়েও বাংলাদেশে প্রবেশ করেছে।

গত শুক্রবার সন্ধ্যায় ১৯ জনসহ এ পর্যন্ত ৩৯ জন রোহিঙ্গা প্লাস্টিক কন্টেইনারের সহায়তায় সাঁতরে শাহপরীর দ্বীপে পৌঁছেন।

রোহিঙ্গারা বলছে, যারা এখনো বেঁচে আছেন তাদের একপ্রকার ‘অবরুদ্ধ’ করে রেখেছে মিয়ানমারের সেনারা। বাজারে কোনো দোকানপাট খুলে বসা কিংবা অন্য কোথাও থেকে খাবার যোগাড় করতে দিচ্ছে না।

ক্ষুধার তাড়নায় বাপ-দাদার ভিটেমাটিকে আর আঁকড়ে ধরে রাখা সম্ভব হচ্ছে না। এখন বাংলাদেশে আসার জন্য হাঁটা শুরু করেছে মিয়ানমারের বুচিদং ও রাচিদং এলাকার রোহিঙ্গারা।

কক্সবাজার ৩৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ ইকবাল আহমেদ জানান, শুক্রবার কুতুপালং ক্যাম্পে যাদের নেয়া হয়েছে তদের কাছ থেকে পালিয়ে আসার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তারা খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী অবরোধ করে রাখার বিষয়টি উল্লেখ করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ