শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

রোহিঙ্গা বিষয়ে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির গবেষণা রিপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে একটি তথ্যবহুল গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটি তৈরি করেছেন ইউনিভার্সিটির তিনজন গবেষক। তারা হলেন, প্রফেসর পেনি গ্রিন, ড. টমাস ম্যাকমানাস এবং এলসিয়া ডি লা কোর ভেনিং।

গবেষণায় তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালিত মিয়ানমার সরকার এবং বৌদ্ধ ভিক্ষুদের অকথ্য নির্যাতন প্রকৃতপক্ষে ‘জেনোসাইড’ বা গণহত্যার রূপ ধারণ করেছে।

ওই রিপোর্টের ভূমিকা লিখেছেন মিয়ানমারে হিউম্যান রাইটস অবস্থার পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের বিশেষ দূত (২০০৮-২০১৪) টমাস ওজি কুইনতানা। ভূমিকায় তিনি তার দেখা রোহিঙ্গা জনগোষ্ঠীর সার্বিক বেহাল অবস্থা তুলে ধরার চেষ্টা করেছেন।

তিনি লিখেছেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দশকের পর দশক ধরে তারা নির্যাতনের শিকার। বিশেষ করে সরকারিভাবে তারা এত ব্যাপক ও সুদূরপ্রসারী সীমালঙ্ঘনের শিকার যে, হোলিস্টিকালি বিবেচনা করলে এবং পর্যায়ক্রমে বিশ্লেষণ করলে একটি হিমশীতল বিবর্ণ ফল প্রকাশিত হয়।’

পাশাপাশি এই গবেষণা রিপোর্টে রয়েছে আরাকানের ম্যাপ। রাখাইন সম্প্রদায়ের পরিচিতি। বর্তমান গণহত্যার কিছু বীভৎস চিত্র, রাখাইন রাজ্যের পরিধি কতটুকু আর এর উৎপত্তি কোথা থেকে হয়েছে, রোহিঙ্গাদের ওপর নির্যাতন কখন থেকে কেন হচ্ছে তার বিবরণী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ