মুজাহিদুল ইসলাম
অনুবাদক, আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ-পশ্চিম আফ্রিকার ইসলামি প্রজাতন্ত্র মৌরিতানিয়ায় রাসুল সা. কে অবমাননাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে আন্দোলন করছে দেশের সর্বস্তরের মুসলিম জনগণ।
সাবেক গভর্নরের কারাবন্দী পুত্র ওয়ালেদ আমখিতিরকে দেয়া নিম্ন আদালত ও হাইকোর্ট মৃত্যুদণ্ড প্রদান করেন। কিন্তু সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড নাকচ করে ২ বছর কারাদণ্ড ও ৫০,০০০ উকিয়া জরিমানার লঘুদণ্ড দেন।
আদালতের এ সিদ্ধান্তে শতভাগ মুসলমানের দেশ মৌরতানিয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
শুক্রবার জুমার পরে মৌরিতানিয়ার রাজধানী নুওয়াটশুতসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেন মুসলিম জনতা।
আল-জাজিরা জানায়, মৌরিতানিয়ার নিরাপত্তা বাহিনী রাজধানী নুওয়াটশুতের বিভিন্ন এলাকায় আলেমদের বিভিন্ন ফোরাম ও জনসংগঠনের ডাকা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা কাদুনে গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।
রুশ সংবাদ সংস্থা স্পুটনিক জানায়, মসজিদের ইমাম ও ফকিহদের ডাকা প্রতিবাদ সমাবেশ প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হলে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ ও কাদুনে গ্যাসে বেশ কিছু মানুষ আহত হয় এবং কতককে গ্রেফতার করা হয়, যদিও পরবর্তীতে তাদের ছেড়ে দেয়।
মৌরিতানিয়ার আলেমদের বিভিন্ন সংগঠন বলে, প্রাদেশিক উচ্চ আদালতের এই রায় জাতির অনুভূতির সাথে তামাশার শামিল। তারা মনে করেন, আইন বহির্ভূত এই রায় পাশ্চাত্যের দূতাবাসগুলোকে খুশি করার জন্য দেয়া হয়েছে।
তারা আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র মৌরিতানিয়ার উচ্চ আদালত কর্তৃক রাসুল সা. এর অবমাননাকারীর ব্যাপারে দেয়া রায় একজন ফুটবল খেলোয়াড়কে অবমাননা করার রায়ের মতো, যা মৌরিতানিয়ার জাতির জন্য বড়ই লজ্জাজনক।
অবশ্য মৌরিতানিয়ার প্রসিকিউশন জানিয়েছেন, তারা রায় ঘোষণার সাথে সাথে সর্বোচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছেন। তাই ওয়ালেথ আমখিতির এখনই ছাড়া পাচ্ছে না।
অন্যদিকে আল-জাজিরা জানায়, ওয়ালেথ আমখিতির ২০১৪ সাল হতে ৪ বছর কারাগারে থাকায় ধারণা করা যাচ্ছে তার ২ বছর কারাদণ্ড হওয়াতে এবং জরিমানার ৫০,০০০ উকিয়া ২ বছরের কারাদণ্ডের বিনিà