শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘সমাজসেবা ও মিডিয়ামুখী আলেমদের টার্গেটে রেখেছে বাতিলরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম প্রতিনিধি

মাওলানা মাহমুদুল হক। সমাজের জন্য দরদি এক আলেমে দ্বীন। গ্রামে থাকেন, সেখান থেকেই আলো ছড়াচ্ছেন নানা প্রান্তে। জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অজপাড়া গ্রাম নিচিন্তাপুরে। হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেন।

১৯৬৫ সালে এলাকায় বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন। বর্তমানে বয়স আশি ছুঁই ছুঁই করলেও বার্ধক্য এখনো তার কর্মোদ্যোমে প্রভাব ফেলতে পারেনি। কাজী নজরুল ইসলাম ঠিক যেমন বলেছেন, তারুণ্যকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না। মাওলানা মাহমুদুল হক তাদের একজন।

মাদরাসায় পড়া অবস্থা থেকে সমাজ সেবা ও সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে রেখেছেন অসমান্য অবদান। গঠন করেছেন আল মাহমুদ ফাউন্ডেশন। গরিব দু:খিদের অর্থায়নসহ কুরবানির ঈদে গোস্ত বিতরণ, শীতে কম্বল বিতরণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে।

ফাউন্ডেশনের অধীনেই একটি বালক বালিকা মাদরাসাও পরিচালিত হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে জনমত গঠন ও মুক্তি বাহিনীর সেবা করে দেশের জন্যও রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর।

শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দিতে যুদ্ধকালীন সময়ে প্রতিষ্টা করেন নিচিন্তাপুর প্রাথমিক বিদ্যালয়।

জাগতিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার আলোয় সমাজকে উদ্ভাসিত করতে প্রতিষ্ঠা করেন ‘আয়েশা সিদ্দিকা রা. মহিলা মাদরাসা’। একাধারে তিনি ‘চট্টগ্রাম মহিলা মাদরাসা সমিতি’র সহ সভাপতি।

গতকাল তার সাথে একান্ত সাক্ষাতে মিলিত হয়েছে উত্তর চট্টগ্রামের বৃহৎ দ্বীনি ও সামাজিক সংগঠন ‘ইসলামী জনকল্যাণ পরিষদ’ বৃহত্তর ফটিকছড়ি’র নেতৃবৃন্দ।

সংগঠনের সেক্রেটারি মাওলানা সালাহউদ্দীন দৌলতপুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মুফতি মামুন আজিজ, হাফেজ মাওলানা মিজানুর রহমান, শওকত আজমী, মোঃ মহিউদ্দীন, আজগর আলী চৌধুরী প্রমুখ।

সাক্ষাতকালে মাওলনা মাহমুদুল হক বলেন, সমাজসেবা ও মিডিয়ায় আলেমদের সতর্কভাবে এগিয়ে যেতে হবে। নির্দিষ্ট টার্গেট পূরণের আগে আহামরি কিছু প্রকাশ করাটা বিজ্ঞোচিত নয়। কারণ আলেমদের মধ্য থেকে যারা সমাজসেবা ও মিডিয়ায় কাজ করছে বাতিলরা তাদের টার্গেট করে রাখে।

কাদের মাধ্যমে স