রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

২৩ শর্তে আজ সমাবেশের অনুমতি মিললো বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ২৩ শর্তে সোহরাওয়ার্দি উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে সরকার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এ সমাবেশে নেত্রী নেত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ নভেম্বরই এই সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু ঢাকায় সিপিএ সম্মেলনের কারণ দেখিয়ে তাদের অনুমতি দেয়নি পুলিশ।

এরপর ৬ নভেম্বর চিঠি দিয়ে ১২ নভেম্বর সমাবেশ করতে চাওয়ার কথা ঢাকা মহানগর পুলিশকে জানায় বিএনপি, যাতে কর্মসূচির এক দিন আগে সাড়া মিলল।

ফখরুল বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে গণসমাবেশ, এই গণসমাবেশের অনুষ্ঠানের ব্যাপারে এই মাত্র ডিএমপির একটি সম্মতিপত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। ২৩টি শর্ত দিয়ে তারা আমাদেরকে এই গণসমাবেশ অনুষ্ঠানের সম্মতি প্রদান করেছে।”

একদিন আগে অনুমতি পেলেও সমাবেশের কাজ গুছিয়ে আনার কথা জানিয়ে তিনি বলেন, “ইতোপূর্বে আমরা ১২ ঘণ্টার নোটিসেও সমাবেশের সফল প্রস্তুতি গ্রহণ করেছি।”

অতীতের চেয়ে এবার পুলিশ ‘একটু আগে‘ অনুমতি দেওয়ায় ডিএমপিকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব।

সমাবেশ সফল করতে সরকারের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আমি সরকার, সরকারি দল ও ডিএমপিকে অনুরোধ জানাতে চাই, এই গণসমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চেয়েছি।

“আশা করি আপনারা সহযোগিতা করবেন। সমাবেশে বাধা দিয়ে গণতান্ত্রিক যে পরিবেশ আছে, তার বিঘ্ন ঘটাবেন না।”

 

শুক্রবার রাতে শাহজাহানপুরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় গণসমাবেশের প্রস্তুতি বৈঠকের পর নেতা-কর্মীরা বাসায় ফেরার পথে ২০জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এই জনসভার মধ্য দিয়ে প্রায় দুই বছর পর ঢাকায় কোনো সমাবেশে বক্তৃতা নিয়ে আসছেন খালেদা জিয়া। এর আগে গত বছরের ৫ জানুয়ারি নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।

সোহরাওয়ার্দী উদ্যানে খালেদার সর্বশেষ সমাবেশ হয়েছিল ২০১৪ সালের ২০ জানুয়ারি।

যে সব শর্তে অনুমতি

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মহা. আশরাফুজ্জামান স্বাক্ষরে বিএনপিকে দেওয়া চিঠিতে ২৩টি শà