রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

ইরাক-ইরানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান ও ইরাকে আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও একহাজার সাতশর বেশি মানুষ। রোববার ৭ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প হয়।

ভূপৃষ্ঠের ৩৩ দশমিক নয় কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি ইসরায়েল ও কুয়েতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানে মারা গেছেন ৩২৮ জনের অধিক। সেই সঙ্গে আহত হয়েছেন কমপক্ষে আড়াই হাজার। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চলছে। যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেরমেনশাহ প্রদেশ। সেখানকার ইরাক সীমান্তের শারপুল-ই জাহাব জেলায় মারা গেছেন ১৪২ জনের অধিক বাসিন্দা।

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৩৩৫


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ