রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

যৌন হয়রানির বিরুদ্ধে হলিউডে নারীদের মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হলিউডে যৌন হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে মার্কিন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির হলিউডে প্রতিবাদ মিছিল করেছে নারীরা। যৌন হয়রানির শিকার ব্যক্তিদের প্রতি সমর্থন জানিয়ে এ মিছিল করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে 'হ্যাশট্যাগ মি টু' প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে এ মিছিলে যৌন হয়রানির শিকার নারীরা ছাড়াও আরও অনেকে অংশ নিয়েছেন।

মিছিলকারীদের একটি বড় অংশই নারী হলেও সেখানে বেশ কিছু পুরুষকেও দেখা গেছে।

সম্প্রতি হলিউডের বেশ কয়েকজন নায়িকা অস্কারজয়ী প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন।

এরপর সোশ্যাল মিডিয়ায় 'মি টু' হ্যাশ ট্যাগে অনেক নারী-পুরুষ জানিয়েছেন কীভাবে তারা যৌন হয়রানির শিকার হয়েছেন।

এর বিশ্বজুড়ে যৌন হয়রানির শিকার হওয়া নারীদের অনেকেই এ প্রচারণায় এগিয়ে আসেন এবং অনেকেই নিজের ঘটে যাওয়া এসব হয়রানির ঘটনা প্রকাশে এগিয়ে আসেন।

আবার ফেসবুকে এ প্রচারণায় অনেকে অংশ নিচ্ছেন নারীর প্রতি যে কোন ধরনের সহিংসতার বিরুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করতে।

এর এর মাধ্যমেই তারানা বুর্কের হাত ধরে শুরু হওয়া 'হ্যাশট্যাগ মি টু' ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

https://pmcvariety.files.wordpress.com/2017/01/womens-march-on-washington-national-unity-vs-division.jpg?w=450&h=253&crop=1

তারানা বুর্ক নিজেই হলিউডের এ মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি হলিউড থেকে শুরু হয়ে সিএনএন সদর দপ্তরে গিয়ে শেষ হয়।

ফেসবুকে তিনি ইভেন্টের বিষয়ে লিখেছেন যে, " এটি প্রত্যেক হার্ভি ওয়েনস্টেইনের জন্য। এধরনের আরও শত শত পুরুষ আছে যারা এ ধরনের কাজই করছে"।

বড় তারকাদের মধ্যে অভিনেতা কেভিন স্পেসি ও কমেডিয়ান লুইস সিকের বিরুদ্ধেও গত কয়েক সপ্তাহে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

এর মধ্যে লুইস সিকে অভিযোগ স্বীকার করে দু:খও প্রকাশ করেছেন।

ওদিকে হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলেও তিনি তার মুখপাত্রের মাধ্যমে সেটি অস্বীকার করেছেন।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ