রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

৫ দিনের সফরে তুরস্ক গেলেন বিমান বাহিনী প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

পারস্পারিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ৫ দিনের সরকারি সফরে তুরস্কে গেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।

গতকাল রোববার তুরস্কের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিরক্ষা সচিব ইসমাইল দেমির, সশস্ত্র বাহিনীর প্রধান হুলুসি আকার ও বিমান বাহিনী প্রধান হাসানসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় এবং পেশাগত বিষয়ে আলোচনা করবেন।

এছাড়াও তিনি তুরস্কের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।