বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

এবার ফরহাদ মজহার দম্পতির বিরুদ্ধে মামলার আবেদন করলো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের বিশিষ্ট  লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করার প্রমাণ পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ কারণে পুলিশ ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলার আবেদন করেছে।

মঙ্গলবার আদালতে মোহাম্মদপুর থানার জিআর (সাধারণ নিবন্ধন) শাখায় ফরহাদ মজহার অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন এ মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম।

আগামী ৭ ডিসেম্বর ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে আদালত সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই ভোর ৫টার দিকে বাসার সামনে থেকে কে বা কারা ফরহাদ মজহারকে অপহরণ করে নিয়ে যায়।

এর পর তার স্বজনরা আদাবর থানায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করলে অনুসন্ধানে নামে পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ