বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো?  মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের বার্ষিক পুরস্কার বিতরণী ১৭ অক্টোবর

নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে নিউইয়র্কে পৌঁছেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

বুধবার (১৪ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান দারুল উলুম নিউইয়র্কের প্রেসিডেন্ট সরদার বরকাতুল্লাহ ও প্রতিষ্ঠানটির প্রধান ফকিহ মুফতি মিজানুর রহমান সাঈদ।

এ সময় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন বাইতুল আমান জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা আজির উদ্দিন। আইটিভি ইউএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাওলানা মো. শহিদুল্লাহ পীর সাহেব চরমোনাইকে ক্যালিগ্রাফি উপহার দিয়ে বরণ করে নেন। এ ছাড়া স্থানীয় ইমাম মাওলানা আব্দুল মুকিতও উপস্থিত ছিলেন।

দারুল উলুম নিউইয়র্কের অর্ধশতাধিক শিক্ষক ও চার শতাধিক শিক্ষার্থী আন্তরিকতা ও উষ্ণতার সঙ্গে পীর সাহেব চরমোনাইকে স্বাগত জানান। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত নসিহত পেশ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ