বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সাবেক এমপি সালাহউদ্দিনের ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ।

এক শোকবার্তায় নগর নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন। আমিন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ