বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি বসতিস্থাপনকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে অগ্নিসংযোগ ও দেয়ালে উসকানিমূলক স্লোগান লিখেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতের পর পশ্চিম তীরের মিখমাস গ্রামের ওই মসজিদে এ হামলা চালানো হয়। এতে মসজিদের ভেতরের কার্পেট পুড়ে গেছে এবং দেয়াল কালো হয়ে গেছে। এ সময় একটি গাড়িতেও আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মসজিদ থেকে প্রায় ৫০ মিটার দূরে বসবাসকারী ফিলিস্তিনি বাসিন্দা আত্তা কানান এএফপিকে বলেন, বুধবার মধ্যরাতের পরপরই তিনি কাচ ভাঙার শব্দ à