বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কাগজপত্র আজই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।'

অস্ট্রেলিয়া থেকে গত ৬ নভেম্বর সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১০ নভেম্বর শুক্রবার কানাডার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

কানাডার উদ্দেশে সিঙ্গাপুর ছাড়ার আগেই দেশটিতে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি। পরদিন শনিবার তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানায় বঙ্গভবন।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনার মধ্যে গত ২ অক্টোবর অসুস্থতাজনিত কারণে ছুটিতে যান প্রধান বিচারপতি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ