রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

সবচেয়ে বড় মিথ্যা ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি : যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, স্বাধীনতার পর সবচেয়ে ‘বড় মিথ্যা’ হল ধর্মনিরপেক্ষ শব্দটি।

এই শব্দের ব্যবহারের জন্য যারা মাতামাতি করেন তাদের ক্ষমা চাওয়া উচিত।

একটি গণমাধ্যমের আয়োজিত সাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত প্রশ্নের উত্তরে যোগী এ কথা বলেছেন।

যোগী বলেন, আমি মনে করি, স্বাধীনতার পর ভারতের সবচেয়ে বড় মিথ্যে হল ধর্মনিরপেক্ষ শব্দ…যারা এই শব্দ তৈরি করেছেন এবং যারা এর ব্যবহার করেছেন, তাদের ক্ষমা চাওয়া উচিত।

কোনও ব্যবস্থাই ধর্মনিরপেক্ষ হতে পারে না। রাজনৈতিক ব্যবস্থা কোনও সম্প্রদায়ের প্রতি নিরপেক্ষ হতে পারে, কিন্তু ধর্মনিরপেক্ষ নয়। যদিও এই ধর্মনিরপেক্ষ শব্দ ভারতের সংবিধানের প্রস্তাবনাতেও রয়েছে।

সেখানে বলা হয়েছে, ভারত ‘সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

কংগ্রেস দলের নেতা কপিল সিব্বল যোগীর মন্তব্যকেই বড় মিথ্যে বলে অভিহিত করেছেন। তার সরস অথচ তীর্যক ট্যুইট, ‘যোগী আদিত্যনাথ বলছেন, ধর্মনিরপেক্ষতা  মিথ্যে এবং মোদি সরকারের সঙ্গে রাম রাজ্যর তুলনা করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ