শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

কারাগারে মুরসির জীবন নিয়ে শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

মিসরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি তার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। কারাগারে তার আইনজীবী দেখা করতে গেলে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

স্বাস্থ্যগত নানা ঝুঁকির কারণে তিনি নিজ আইনজীবীর কাছে মৃত্যুর শঙ্কা প্রকাশ করেন।

অবশ্য কায়রো ক্রিমিনাল কোর্ট মুরসিকে এক মাসের স্বাস্থ্য পরীক্ষার অনুমতি প্রদান করেছে। বন্দি হওয়ার পর এই প্রথম সাবেক এ প্রেসিডেন্ট স্বাস্থ্য পরীক্ষার অনুমতি পেলেন।

এবং প্রথমবারের মতো তার আইনজীবীগণ অজ্ঞাত স্থানে বন্দি মুরসির সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন।

গত জুন মাসে মুরসির ছেলে আহমদ বলেন, তার পিতা তার আইনজীবী ও ডক্টরদের সঙ্গে দেখা করতে চান। তিনি জীবনের প্রতি শঙ্কিত।

মিসরের সামরিক সরকার তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করে নি।

উল্লেখ্য, মিসরের হাজার বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ মুরসি।

২০১৩ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যূত বন্দি করেন মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসি।

ইতিমধ্যে নানা অভিযোগে মুরসিকে মৃত্যুদণ্ডসহ নানা মেয়াদে কারাদণ্ড দিয়েছে মিসরের আদালত।

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ