শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

‘আগামীকালের নাগরিক সমাবেশ ৭ই মার্চের স্বীকৃতির সেলিব্রেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানের আগামীকালের নাগরিক সমাবেশকে বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি ভাববেন না। এটা ৭ই মার্চের স্বীকৃতির সেলিব্রেশন।

শুক্রবার (১৭ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে দলটির নাগরিক সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এটা পাল্টা সমাবেশ না, আমরা বিএনপির সাথে পাল্টাপাল্টি করি না। বিএনপি প্রয়োজন মনে করলে পাল্টাপাল্টি করবে, সেটা তাদের ব্যাপার। আওয়ামী লীগ বিএনপির সাথে রাজনৈতিক কর্মসূচি নিয়ে কখনো পাল্টাপাল্টি করে না।

সমাবেশে কি পরিমাণ জনসমাগম হবে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, '৭ই মার্চ কেবল আওয়ামী লীগের সমাবেশ ছিল না। তেমনি কালকের সমাবেশেও সবাই আসবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী সবাই আসবে।

তবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কাদের বলেছিলেন, আগামী ১৮ই নভেম্বরের নাগরিক সমাবেশ নির্বিষেশে জনমত প্রতিফলন ঘটবে। যেভাবে চারদিক থেকে সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে। নাগরিক সমাবেশটি হবে সর্বকালের সেরা সমাবেশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ