বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

আজ শুক্রবার সকাল থেকে তারা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। এর ফলে ওই রাস্তায় যান চলাচলে বিঘ্নতা ঘটছে।

তবে পুলিশ বলছে, শ্রমিকদের অবস্থান কর্মসূচি চললেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এ প্রসঙ্গে পল্লবী থানার এসআই রুনা জানান, এখনো  শ্রমিকরা সেখানে অবস্থান করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, ট্রাস্ট ট্রাউজার গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কারখানা মিরপুর থেকে মোহাম্মদপুরে সরিয়ে নিচ্ছেন। বর্তমানে কারখানার বেশির ভাগ শ্রমিক মিরপুরের।

তাদের মূল দাবি, কারখানা সরানোর আগে তাঁদের বকেয়া বেতনসহ ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে কারখানা সরানো যাবে না।

ট্রাস্ট ট্রাউজার নামের ওই গার্মেন্টস এর শ্রমিকরা জানান, কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল মালিকপক্ষ কারখানা স্থানান্তর করতে পারে। মালিকপক্ষ বকেয়া বেতন না দিয়েই হুট করে কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

সকালে কাজ করতে এসে তারা তালা দেখতে পান। তাই বেতন ভাতা পরিশোধ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিরা। তবে পোশাক কারখানা কর্তৃপক্ষ বলছে, অক্টোবর মাস পর্যন্ত সব বেতন পরিশোধ করা হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ