বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

১২ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার ১ম পর্ব আগামী বছরের ১২ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি শুক্রবার, শেষ হবে ২১ জানুয়ারি।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করার জন্য ময়দানের উন্নয়ন কর্মকাণ্ডসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

গাজীপুরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং তাবলিগ জামাতের মুরুব্বিরা অংশ নেন।

দুই পর্বে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি অজু-গোসল, থাকা-খাওয়া এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিদেশি মেহমানদের আশা-যাওয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এদিকে, ইজতেমা ময়দানের উন্নয়নসহ অন্য সব প্রস্তুতির জন্য শুক্রবার থেকে শুরু হবে পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা। দেশ-বিদেশের লক্ষাধিক তাবলিগের মুসল্লি এ জোড় ইজতেমায় অংশ নেবেন।