বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

প্রাচীন নগর উদ্ধারে বিক্রামপুরে খনন কাজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

মাটি খুড়লেই বেরিয়ে আসছে প্রাচীন নগরী। তাই হারানো নগরীর সন্ধানে আনুষ্ঠানিক খনন কাজের উদ্বোধন করা হয়েছে বিক্রামপুরের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় খনন কাজ উদ্বোধন করেন  শিক্ষাবিদ প্রফেসর ড. সফিক আহম্মেদ সিদ্দিক।

বিক্রমপুর বাংলাদেশের একটি প্রাচীন ও সমৃদ্ধ জনপদ। এটি ছিল বঙ্গ ও সমতট অঞ্চলের রাজধানী। টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে ছিলো সেই নগরের প্রাণকেন্দ্র। এ পর্যন্ত ধারাবাহিক প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে আসছে একের পর এক তাৎপর্যপূর্ণ স্থাপত্যিক নিদর্শন।

বৌদ্ধ মন্দিরের অষ্টকোণকৃতি স্তূপ, ৪টি অনন্য স্তূপ হলঘর, ইটে-নির্মিত রাস্তা, কক্ষ, দেওয়াল, মেঝে, ইট-নির্মিত নালাসহ বৌদ্ধনগরীর সন্ধান পাওয়া গেছে এখানে।

বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সভাপতি ড. নূহ-আলম লেলিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্তি সচিব) আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. হারুন-অর-রশিদ, চীন থেকে আগত প্রত্নতত্ত্ব বিশেষঞ্জ অধ্যাপক চাই হুয়ান হো, খনন প্রকল্পটির নির্বাহী পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মত হাসিনা আক্তার, অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, অ্যাডভোকেট সোহানা তাহমিনা, আমিরুল ইসলাম ও সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ