রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

রাম মন্দিরের টাকা আত্মসাৎ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে রাম মন্দিরের নামে টাকা তুলে তা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছে আরেকটি হিন্দু সংগঠন অযোধ্যার নির্মোহী আখড়া।

নির্মোহী আখড়ার অন্যতম সদস্য সীতারাম অভিযোগ করেছেন , বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যায় রাম মন্দির নির্মানের নামে তোলা ১ হাজার ৪০০ কোটি রুপি আত্মসাৎ করেছে। খবর প্রথম আলোর

এ দুর্নীতির সাথে জড়িত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। রাম মন্দিরের ফান্ড খরচ করেই নাকি আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়েছেন।

সীতারাম তার কাছে যথেষ্ট প্রমাণ থাকারও দাবি করেছেন। তবে বিশ্ব হিন্দু পরিষদ এ অভিযোগ খারিজ করে দিয়েছে।

নির্মোহী আখড়ার সীতারাম বলেছেন, এখানে বেশ কয়েকটি ভুয়া সংস্থাও বানানো হয়েছে।আমরা ভগবান রামের সন্তান। তাঁর সেবক। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলেছে। যার মধ্যে অন্তত ১ হাজার ৪০০ কোটি রুপি আত্মসাৎ করেছেন পরিষদের নেতারা। এই টাকার জোরেই উত্তর প্রদেশে সরকার গড়া হয়েছে।

এ অভিযোগকে ভিত্তিহীন বলে খণ্ডন করে বিশ্ব হিন্দু পরিষদের বিনোদ বনশাল বলেছেন, রামমন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ কারও কাছ থেকে কোনো চাঁদা নেয়নি।

১৯৬৪ সাল থেকে বিশ্ব হিন্দু পরিষদ প্রকাশ্যে কাজ করছে। তাদের হিসাবের নিরীক্ষা করানো হয়। প্রতিটি পয়সার হিসাব রাখা হয়। তাই অর্থ তছরুপের অভিযোগ ভিত্তিহীন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ