রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত সন্ধ্যাকালীন দোয়া ও মাসনুন আমল রমজানে খাদ্যসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী 

তুরস্কের কাছে ন্যাটোর আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরওয়েতে ন্যাটোর সামরিক মহড়া থেকে তুরস্ক তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে। তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে যে,  মহড়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এবং সে দেশের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ককে জোট বাহিনীর শত্রু হিসেবে উপস্থাপন করায় ওই  সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ঘটনায় শুক্রবার ন্যাটো তুরস্কের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। জোটভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে নরওয়ের দক্ষিণাঞ্চলের শহর স্তাভানগারে এ মহড়ার আয়োজন করা হয়।

বিব্রতকর এ ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘এভাবে জোট গড়া সম্ভব নয়। ঘটনার প্রতিবাদে মহড়া থেকে আংকারা তাদের ৪০ সেনাকে প্রত্যাহার করে নিচ্ছে। ’

প্রতিক্রিয়ায় ন্যাটোর সঙ্গে তুরস্কের যাতে আবার সম্পর্ক ছিন্ন হওয়ার মতো ঘটনা না ঘটে সে লক্ষ্যে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জ্যঁ স্টোলটেনবার্গ দ্রুততার সঙ্গে দুঃখ প্রকাশ করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। ঘটনাটি কোনো একক ঘটনার ফলে ঘটেছে এবং এখানে ন্যাটোর দর্শনের প্রতিফলন হয়নি। তুরস্ক ন্যাটোর শক্তিশালী মিত্র এবং তারা জোট নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ