রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত সন্ধ্যাকালীন দোয়া ও মাসনুন আমল রমজানে খাদ্যসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী 

ভারত-মিয়ানমারের সেনা কর্মকর্তাদের যৌথ মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারত ও মিয়ানমারের সেনা কর্মকর্তাদের প্রথম যৌথ মহড়া আজ সোমবার থেকে শুরু হয়েছে। মেঘালয়ের রাজধানী শিলং থেকে ২৫ কিলোমিটার দূরে সদ্য নির্মিত উমরোইতে শুরু হলো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য দেশের প্রথম যৌথ সামরিক মহড়া।

মহড়ায় মিয়ানমারের ১৫ এবং ভারতের ১৬ জন সেনা কর্মকর্তা অংশ নিচ্ছেন। এটা চলবে পাঁচ দিন।

ভারতীয় সেনা মুখপাত্র লে. কর্নেল সুমিত নিউটন সাংবাদিকদের বলেন, দক্ষতা ও কৌশল বিনিময়ই এই যৌথ মহড়ার মূল উদ্দেশ্য। সেই সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে উভয় বাহিনী নিজেদের মধ্যে বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে চায়।

জঙ্গি দমনের বিভিন্ন কৌশল এই মহড়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে। প্রযুক্তির পাশাপাশি কৌশলও থাকছে সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণের তালিকায়। উভয় দেশের সেনা কর্মকর্তারাই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে উপকৃত হবেন বলেও দাবি করেন মুখপাত্র।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ